যুগপূর্তি পালন করলো টিআরএনবি

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০৫  
প্রতিষ্ঠার এক যুগ পালন করলো টেলিকম বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন, বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান, বিটিআরসি’র জ্যেষ্ঠ সহকারি পরিচালক জাকির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অভ্যাগত অতিথিদের স্বাগত জানান টিআরএনবি সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু। এসময় সংগঠনের সাবেক সভাপতি শাহেদ সিদ্দিকী, রাশেদ মেহেদী, সজল জাহিদ, শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।